Logo
Logo
×

সারাদেশ

৬ বারের এমপি কায়কোবাদের মন্ত্রী হওয়ার গুঞ্জন

Icon

জালাল আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা)

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

৬ বারের এমপি কায়কোবাদের মন্ত্রী হওয়ার গুঞ্জন

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে মন্ত্রিত্বের গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং ওই আসন থেকে ডাবল হ্যাটট্রিক করা নির্বাচিত জনপ্রতিনিধি।

এদিকে মন্ত্রিপরিষদের শপথ ঘিরে মুরাদনগরে ব্যাপক আলোচনা চলছে। কোন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাচ্ছেন কায়কোবাদ? ধর্ম নাকি সমাজকল্যাণ নাকি অন্য কোনো মন্ত্রণালয়? মুরাদনগর উপজেলাজুড়ে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ অর্ধলক্ষাধিক ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এবারের নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি ডাবল হ্যাটট্রিক টাচ করেন। এর আগে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের রোষানলে পড়ে তিনি নির্বাসিত জীবনযাপন করেন। ৫ আগস্টের পর দেশে ফিরে মুরাদনগরে বিএনপি এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন লাভ করেন। 

স্থানীয়রা জানান, জনপ্রিয় এই সংসদ সদস্যের হাত ধরে মুরাদনগর উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়। মুরাদনগরের রাস্তাঘাট এবং অবকাঠামো তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। ২০০১ সাল থেকে ৭ সাল পর্যন্ত তিনি এ উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তিনি বিএনপির একজন নির্যাতিত নেতা। তারেক রহমানের সঙ্গে তিনি মামলার আসামি ছিলেন। এবার দল তাকে মূল্যায়ন করতে পারে। তিনি ধর্ম, সমাজকল্যাণ কিংবা অন্য কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক, মহিউদ্দিন অঞ্জন বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রিত্ব পাবেন। দল তাকে মূল্যায়ন করতে পারে। আমরা এ ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী। 

এদিকে সোমবার দুপুরে কায়কোবাদ দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এ সাক্ষাতকে ঘিরে মন্ত্রণালয়ের গুঞ্জন আরও বেশি ছড়িয়ে পড়ে।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম