Logo
Logo
×

সারাদেশ

কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষক হয়রানির প্রতিবাদে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে প্রধান শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষক হয়রানির প্রতিবাদে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের বিরুদ্ধে উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার শহীদ মিনার চত্ত্বরে দুপুর ১২টা থেকে ১৮৭জন প্রধান শিক্ষক এ কর্মসূচি পালন করেন। এ সময় প্রধান শিক্ষক জেসরিনা খানম, আফরোজা খানম, মোহাম্মদ রুহুল আমীন, দেবাশীষ রায়, অশোক অধিকারী, অনিক হালদার লেলিন বক্তব্য রাখেন।     

বক্তরা বলেন, কথিত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের হয়রানি করেন। আমরা তার হয়রানির হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

শিক্ষকরা আরও বলেন, কথিত এই সাংবাদিকের বিরুদ্ধে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা শিগগিরই উপজেলার ১৩০০ শিক্ষক মাঠে নামতে বাধ্য হবো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম