কেরানীগঞ্জে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।
বুধবার ঢাকা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে ডিবি দক্ষিণের একটি দল অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চুনকুটিয়া এলাকায় অভিযান চালান।
অভিযানে মোহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি Toyota Probox প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
