Logo
Logo
×
   

সারাদেশ

ভাতিজাদের মারপিটে চাচার মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ভাতিজাদের মারপিটে চাচার মৃত্যু

‎বাগেরহাটে জমিতে ঘর তোলা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের মারাপিটে চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ইদ্রিস আলী (৫০) মারা যান। ‎

শেখ ইদ্রিস আলী বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামের শেখ হাশেম আলীর ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মঙ্গলবার সকালে শেখ ইদ্রিস আলী তার জমিতে ঘর তুলতে গেলে ভাই সিদ্দিক শেখের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দিন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন তাকে মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় শেখ ইদ্রিস আলীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।  

এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম