Logo
Logo
×

সারাদেশ

গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড়সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যান চালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছলে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি এএইচএম লূৎফুল কবির জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম