Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬

উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

মনোনয়নপত্র উত্তোলন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোয়নপত্র উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া সদরের ভোটারদের দুর্ভাগ্য প্রতিটি নির্বাচনে তারা একটি দলকে বিজয়ী করেন; কিন্তু বিজয়ী হওয়ার পর তারা আসনটি ছেড়ে দেন। ফলে পুনরায় উপনির্বাচন করতে হয়। এবারও ব্যতিক্রম হয়নি। নিজেদের সন্তান ভেবে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করলেন; কিন্তু তিনিও আসনটি ছেড়ে দিলেন। বাধ্য হয়ে আবারও আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে।

আসন্ন উপনির্বাচনে মার্কা দেখে নয়, সৎ, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য তিনি বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।

এ সময় বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আসম আব্দুল মালেক, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম