Logo
Logo
×

সারাদেশ

সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

সাতক্ষীরা জেলা কারাগারে হাজতির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগারে আজিজ সানা নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজিজ সানা (৫০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এন্তাজ সানার ছেলে।

সূত্রে জানা গেছে, কারাগারের হাজতি আসামি আব্দুল আজিজকে অসুস্থ অবস্থায় রোববার সকাল ৮টা ৫৫ মিনিটে সাতক্ষীরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিলেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার মল আব্দুল আজিজ সানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলার দেবদুলাল কর্মকারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম