Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকেপড়া হরিণ উদ্ধার

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকেপড়া হরিণ উদ্ধার

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকেপড়া একটি হরিণ উদ্ধার করে তা আবার সেই বনেই অবমুক্ত করেছেন বন বিভাগের সদস্যরা। খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহলের অধীনে কেয়াবুনি খাল এলাকায় ঘটনাটি ঘটে।  

জানা যায়, সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা ওই বনের এলাকায় ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় গহীন বনে হরিণ শিকারিদের ফাঁদে আটকেপড়া অবস্থায় ১টি হরিণ দেখতে পান তারা। এরপর তাৎক্ষণিক হরিণটি ফাঁদ হতে জীবত উদ্ধার করে তা আবার ওই বনেই অবমুক্ত করা হয়। 

হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ জানান, উদ্ধারকৃত হরিণটি গর্ভবতী ছিল। হরিণ উদ্ধার করতে পেরে খুবই ভালো লাগছে। এ অভিযানে ২৭টি হরিণ ধরার ছিটকি ফাঁদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম