এমপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা: এমপি আনু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, তার (এমপির) নাম ভাঙিয়ে অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চলনবিল অধ্যুষিত কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যক্ষ এমপি আনু আরও বলেন, মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছেন বর্তমান সরকার। সব কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। কোনো রকম চোখ রাঙানি, খবরদারি চলবে না। একটি স্বপ্নের সিংড়া গড়তে উপস্থিত সব কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আবদুন নুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।
