Logo
Logo
×

সারাদেশ

চুয়াডাঙ্গায় বিয়ের প্রলভোনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:১৪ এএম

চুয়াডাঙ্গায় বিয়ের প্রলভোনে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

ফাইল ছবি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিয়ের প্রলভোনে এক তরুণীকে (২৪) ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সাজিদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।    

সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার সাজিদ উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজিদ হাসান বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ঐ তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করে আসছিল।  পরে ঐ তরুণী সাজিদ হাসানের কাছে বিয়ের প্রস্তাব দিলে তিনি অস্বীকৃতি জানান। এরপর ঐ তরুণী নিজে বাদী হয়ে রোববার বিকালে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে সাজিদ হাসানকে গ্রেফতার করে।  

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের প্রলভোন দেখিয়ে ওই যুবতীকে ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাজিদ হাসানকে গ্রেফতার করে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম