টঙ্গীতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাজ শুরু হবে: আসাদুল হাবিব দুলু
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, টঙ্গীতে খুব শিগগিরই দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষকদের থাকার জন্য একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার একটি টেন্ডার হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।
আরও উপস্থিত ছিলেন- জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা।
