Logo
Logo
×

সারাদেশ

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সাত বছরের শিশুকে ধর্ষণ

যশোরে সাত বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। 

অভিযুক্ত হাফিজুল ইসলাম (৪০) তার দূর সম্পর্কের নানা। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর মেডিকেল কলেজ সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

নির্যাতিত শিশুটির নানি জানান, যশোরে তার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে তার নাতনি।  সোমবার বিকালে তার সৎ ভাই হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভুলিয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়।  এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। রাত ৯টার দিকে নাতনিকে দিয়ে গেলে সে তার ওপর নির্যাতনের কথা জানায়। এরপর মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি নাতনিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম