Logo
Logo
×

সারাদেশ

ছয় বছরের শিশুকে ভুট্টাখেতে ডেকে নিয়ে বৃদ্ধের ধর্ষণ

Icon

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

ছয় বছরের শিশুকে ভুট্টাখেতে ডেকে নিয়ে বৃদ্ধের ধর্ষণ

ছয় বছরের শিশুকে ভুট্টাখেতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সমতুল্লা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। স্বজনরা শিশুটিকে ভুট্টাখেত থেকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (৩ মার্চ ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বালুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সমতুল্লাহ বাড়ির পাশে পুকুরে ঘাস ধুচ্ছিলেন। একই গ্রামের ছয় বছরের শিশুটি পুকুর পাড় দিয়ে যাচ্ছিল। এ সময় সুযোগ বুঝে লম্পট ধর্ষক শিশুটিকে ভুট্টাখেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে লম্পট পালিয়ে যেতে সক্ষম হয়।

শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক সমতুল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার অবুঝ মেয়েটিকে যে ধর্ষণ করেছে আমি এর সঠিক বিচার চাই।

রৌমারী থানার ওসি মো. কাওসার আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম