Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) মহানগর জামায়াতের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলার আমির মো. শাহজাহান, উত্তর জেলা আমির মো. আবদুল মতিন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মো. মুসলেহ উদ্দিন, সেক্রেটারি মাওলানা মো. মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কাউন্সিলর মোশাররফ হোসাইন। 

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সালেহ উদ্দিন খন্দকার, ইয়াকুব আলী চৌধুরী, কাজী নজির আহমেদ, মোহাম্মদ হোসাইন প্রমুখ।

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এর থেকে উত্তোরণের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। 

জাতীয় নির্বাচনের পর জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে জামায়াত রাজপথে নামবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম