কোনাবাড়ী প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০২:০১ এএম
কোনাবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কোনাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কোনাবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার শেষে প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অজয় সরকার ঝুটনের সঞ্চালনায় ইফতার মহফিল শেষে নতুন সদস্য বরণ করে নেওয়া হয় এবং নতুন কার্যকরী কমিটির সদস্যরা নাম ঘোষণা করা হয়।
এ সময় ইফতার মাহফিল ও সদস্যবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, বাংলা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেন, কোনাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি বিনয় চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক কবির হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তাশিম শিকদার রাজীব, কোষাধক্ষ্য রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব আল সাদী, নির্বাহী সদস্য রেজা চৌধুরী আশিকুর রহমানসহ গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

