Logo
Logo
×

সারাদেশ

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:৪৯ পিএম

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার

নিহত নয়ন আহমেদ। ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নয়ন আহমেদ (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তবর্তী জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন আহমেদ ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের কাঁঠালী এলাকার আরফান শেখের ছেলে। একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামে আরেকজন আহত হয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাহাদাত শাকিলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকার উদ্দেশে রওনা দেন নয়ন। ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং শাকিল আহত হন।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, নয়ন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম