Logo
Logo
×
   

সারাদেশ

বাড়িতে সেমাই চিনি নিয়ে ফেরা হলো না সিদ্দিকের

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম

বাড়িতে সেমাই চিনি নিয়ে ফেরা হলো না সিদ্দিকের

ঈদের সেমাই চিনি কিনে মহাসড়কের পাশেই মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আবু বক্কর সিদ্দিক। কিন্তু সেই সেমাই চিনি নিয়ে বাড়িতে ফেরা হয়নি তার। ঘাতক মিনিবাস একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন আবু বক্কর সিদ্দিক (৬০)।

শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩টা দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার চিকলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক কুর্শা ইউনিয়নের ফজলা রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাকদুম আলমের বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ির জন্য সেমাই, চিনি ও মাংস কেনার জন্য মোটরসাইকেলযোগে স্থানীয় চিকলীবাজারে আসেন। কেনাকাটা শেষে বাড়িতে ফেরার জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী বাজারের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রংপুর-বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তাকে পিষ্ট করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই স্থানীয় জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে চালককে আটক করেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। চালক বর্তমানে থানার রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .