Logo
Logo
×
   

সারাদেশ

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:০০ পিএম

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বৃষ্টির সময় শুকনা তামাক তুলতে গিয়ে বজ্রপাতে আশরাফুল আলম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ইকরচালি ইউনিয়নের দক্ষিণ হাজিপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম ওই এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় আকাশে বৃষ্টি শুরু হলে আশরাফুল ইসলামসহ তার পরিবারের বেশ কয়েকজন বাড়ির পাশে শুকনা তামাক উঠাতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আশরাফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আশরাফুলের বাবা আকবর আলী জানান, ছেলের কাছে মোবাইল ফোন থাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়। তবে অন্য কারো ক্ষতি হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .