Logo
Logo
×

সারাদেশ

খালে মিলল ৮ ড্রাম ডিজেল

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পিএম

খালে মিলল ৮ ড্রাম ডিজেল

লক্ষ্মীপুরের রামগতিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ড্রাম ডিজেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার আলেকজান্ডার মাছঘাট সংলগ্ন এলাকা থেকে ৮ ড্রামে প্রায় ১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার মাছঘাট সংলগ্ন ওই খালে অভিযান চালায় রামগতি থানা পুলিশ। এ সময় পানির নিচে পরিত্যক্ত অবস্থায় ড্রামগুলো শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় ড্রামগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, কারা বা কেন এই বিপুল পরিমাণ জ্বালানি তেল খালে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধ মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম