আবাসিক মহিলা মাদ্রাসা পুড়ে ছাই
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম
আবাসিক মহিলা মাদ্রাসা পুড়ে ছাই
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি আবাসিক মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ মার্চ) বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের প্রামাণিকপাড়ায় অবস্থিত খাদিজাতুল কোবরা নামের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মাদ্রাসাটির ৬টি কক্ষ পুড়ে যায়। এ সময় কক্ষের আসবাবপত্র, শিক্ষাসামগ্রী ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবাসিক মাদ্রাসাটির ৬টি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার মোহতামিম হাবিবুল্লাহ বলেন, আমাদের আবাসিক মহিলা মাদ্রাসায় ৮৫ জন শিক্ষার্থী পড়াশোনা করেন। বিকালে হঠাৎ মাদ্রাসার ভবনে আগুন দেখতে পেয়ে শিক্ষার্থীরা চিৎকার করে উঠে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু তারা পৌঁছার আগেই মাদ্রাসার সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে নতুন করে ঘর তোলার মতো অর্থ আমাদের কাছে নেই। দ্রুত নতুন ঘর না হলে ৮৫ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে।
