Logo
Logo
×
   

সারাদেশ

মেরামত করা বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

মেরামত করা বাইক চালাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

কক্সবাজারে মেরামত করা মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন সাবমেরিন স্টেশন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে কামাল উদ্দিন (৩৫) এবং মোটরসাইকেলচালক কামরুল ইসলাম (১৮)। কামরুল শহরের কলাতলীর একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মী বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে সাবমেরিন স্টেশন এলাকার বাসিন্দা প্রকৌশলী মামুনুর রশিদ জানান, নিহত কামাল উদ্দিন সকালে বাড়ির আশপাশে ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। কাজের ফাঁকে চা খেতে প্রধান সড়কের একটি দোকানে যাওয়ার সময় তিনি সড়কে উঠেন।

এ সময় একটি অটোরিকশার সামনে পড়ে গেলে তিনি সরে যেতে লাফ দেন। ঠিক তখনই শহরমুখী দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .