Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজি মাদক জুয়া মবের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সিএমপি কমিশনারের

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পিএম

চাঁদাবাজি মাদক জুয়া মবের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সিএমপি কমিশনারের

চাঁদাবাজি, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার বিকালে নগরীর দামপাড়ার সিএমপি কমিশনার কার‌্যালয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ কমিশনার চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা বিধানে নগরবাসীর কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

তিনি এ সময় সিএমপির প্রতিটি পুলিশ সদস্যকে সজাগ থেকে পরিস্থিতি অনুকূলে রাখতে ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কোনো ধরনের অসদাচরণ ও অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

সাংবাদিক নেতারা শুরুতে সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং ইতোমধ্যে সমাজবিরোধী দৃশ্যমান তৎপরতার বিরুদ্ধে তার ভূমিকার প্রশংসা করেন।

মতবিনিময়কালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামগ্রিক পরিস্থিতি উপস্থাপন করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, সিইউজে সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজে সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সবুর শুভ, প্রেস ক্লাব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মনজুর আলম মঞ্জু, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাকের শামীম হামিদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরোপ্রধান ইফতেখারুল ইসলাম, দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক জসীম উদ্দিন সিদ্দিকী ও সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার, দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার আহসান হাবিবুল আলম, আজকের পত্রিকার চিত্রসাংবাদিক হেলাল সিকদার, জাগো নিউজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম