ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।
মঙ্গলবার বিকালে উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি গোরস্থান এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাধুরগোলা গ্রামের আব্দুল আলীর ছেলে জাহিদ (১৬ ), রাজিবপুর ইউনিয়নের দেবস্থান গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালের বালিপাড়া হতে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে বাড়ি ফেরার পথে তারা প্রাণ হারান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে মাহমুদুল হাসানকে (৩০) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
