Logo
Logo
×

সারাদেশ

কটিয়াদীতে স্বজন সমাবেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

কটিয়াদীতে স্বজন সমাবেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখা যুগান্তর স্বজন সমাবেশের নবগঠিত কমিটির পরিচিতি ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বজনের উপজেলা শাখার সভাপতি কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন ভুঁইয়া সবুজের সভাপতিত্বে ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এরিয়া ম্যানেজার ও স্বজনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন স্বজনের প্রধান পৃষ্ঠপোষক ও যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজনের প্রধান উপদেষ্টা ও কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- স্বজন উপদেষ্টা নাট্যকার বদিউজ্জামান বাচ্চু, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বজন উপদেষ্টা বদরুল আলম নাঈম, স্বজন উপদেষ্টা সাংবাদিক মাসুম পাঠান, স্বজন উপদেষ্টা মাসুম জোবায়ের, স্বজন উপদেষ্টা ডা. দেবব্রত ঘোষ সানি, স্বজনের সহ-সভাপতি সৈয়দ আলীউজ্জামান মহসিন, মোশাররফ হোসেন খোকা, মো. আব্দুল কাদির, আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, সাহিত্য সম্পাদক কবি বেলাল হোছাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মোস্তাকিম রকি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম বাদল, সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি বেলাল হোছাইন।

আলোচনা শেষে আনন্দ ভ্রমণ, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ কর্মশালা, বৃক্ষরোপণ, অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতাসহ বিভিন্ন পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম