Logo
Logo
×

সারাদেশ

নিজস্ব জমিতে কোনাবাড়ী থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম

নিজস্ব জমিতে কোনাবাড়ী থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর হরিণাচালায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার বলেন, আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোনাবাড়ীর হরিনা চালা এলাকায় থানার নিজস্ব জমিতে নতুন এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণ দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা গ্রহণ করতে পারবে।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে কোনাবাড়ি থানা ভাড়া জায়গায় পরিচালিত হচ্ছে।  নিজস্ব জমিতে কোনাবাড়ী থানার নতুন এই আধুনিক ভবন নির্মাণ গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন, ডিসি জাহিদ হাসান ভূইয়া, ডিসি এসএম শফিকুল ইসলাম, ডিসি ট্রাফিক মো. আশরাফুল আলম, কোনাবাড়ী থানা বিএনপি সভাপতি মো. ইদ্রিস আলী সরকার,পুলিশের বিভিন্ন কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম