নেত্রকোনায় যমুনা টিভির যুগপূর্তি উদযাপন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৪ এএম
যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা হয়।
|
ফলো করুন |
|
|---|---|
সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে নেত্রকানায় যুগপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে এ উপলক্ষ্যে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট ও যুগান্তর প্রতিনিধি কামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ রাফিকুজ্জামান, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সর্দার, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, যমুনা টিভি সত্য প্রচারে অবিচল থেকে আজ বিশ্বে এক নম্বর টেলিভিশনে পরিণত হয়েছে। যমুনা টিভি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে। দেশের যেকোনো পরিস্থিতির সত্য সংবাদ প্রচার করে দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রণি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, নেত্রকোনা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. কামরুল হক, এডভোকেট কে আর খান পাঠান সাহের, সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি তানবীর জাহান চৌধুরী, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক মোহাম্মাদ আলমগীর, সাংবাদিক শ্যামলেন্দু পাল, খলিলুর রহমান শেখ ইকবাল, সঞ্জয় সরকার, পল্লব চৌধুরী, হানিফ উন্নাহ আকাশ, সাইফুল আরিফ জুয়েল, রহমান জীবন, ফারুক আহমেদ, কবি সজীম সাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
