|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাদেক ভূঁইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক ভূঁইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদ ও তাদের লোকজন সাদেক ভূঁইয়ার ওপর চড়াও হন। এ সময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে গুরুতর আহত হন সাদেক ভূঁইয়া। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
