Logo
Logo
×

সারাদেশ

শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার রায়ে নারীসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শিশু ধর্ষণ দমন আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- বরগুনার সোনাখালী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. রাসেল (৩৬), ভোলার চরফ্যাশন এলাকার আজগর মাঝির ছেলে মো. আল আমিন (৩৫), পটুয়াখালী নন্দীপাড়া এলাকার ইউসুফের ছেলে মো. মামুন (৪২) ও একই এলাকার আল আমিনের স্ত্রী জোসনা বেগম (৩১)। তাদের মধ্যে মো. রাসেল ছাড়া বাকি সব কারাদণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, ২০২৩  সালের ১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় ১২ বছরের শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত ৪ জনকে সাজা দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম