জব্দকৃত ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, হ্যান্ডকাফ, বিদেশি মদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ডিবি পুলিশের পোশাক পরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পাচার করে আসছিল একটি শীর্ষ মাদক সিন্ডিকেট।
খবর পেয়ে অভিযান চালিয়ে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা, ডিবি পুলিশের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুই বোতল বিয়ার, ৫ বোতল বিদেশি মদ ও তিন বোতল স্কার্পসহ মো. সিয়াম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিষ্ণপুর এলাকায় জুয়েলের গ্যারেজে এ অভিযান পরিচালনা করে র্যাব-১১, সিপিসি-২।
গ্রেফতার মো. সিয়াম (২৩) জেলার কোতোয়ালি থানার রাঙ্গুরী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার সিয়াম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা, বিয়ার, বিদেশি মদ ও স্কার্প সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গ্রেফতার সিয়ামসহ গ্যারেজ মালিক সিন্ডিকেট ডিবি পুলিশের জ্যাকেট ও হ্যান্ডকাফ ব্যবহার করে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-69d66ad2f1cac.jpg)