Logo
Logo
×

সারাদেশ

ফেনীতে ভোজ্যতেলের বাজারে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

ফেনীতে ভোজ্যতেলের বাজারে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

ফেনীতে ভোজ্যতেলের বাজারে অভিযান

ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল উৎপাদন ও মোড়কীকরণ করার দায়ে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

বুধবার (৮ এপ্রিল) জেলা শহরের তাকিয়া রোড়ের মেসার্স কবির অ্যান্ড সন্সকে ২ লাখ এবং মেসার্স হাজী নুর আহমেদ অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ফেনী জেলা প্রশাসন, র‌্যাব, ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের তাকিয়া রোড এলাকার ভোজ্যতেলের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানে অনিরাপদ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোজ্যতেল মোড়কীকরণ এবং ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন- ফেনী র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রহমান।

এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম