শিশুকে ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর এলাকায় মাথা থেঁতলে ও গলা কেটে শিশু সৈকত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বলছে, ধর্ষণের (বলাৎকার) ঘটনায় ধর্ষককে চিনে ফেলায় বা পরিবারের কাছে বলে দিতে পারে এই ভয়ে শিশু সৈকতকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এ ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কিশোরের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার উত্তর ধানগড়া এলাকায়। সে পরিবারের সঙ্গে নরসিংপুর সামছুলের মোড়ের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়ায় বসবাস করত।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কিশোর জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের (বলাৎকার) পর হত্যা করা হয়। পরে লাশ গোপন করতে পরিত্যক্ত একটি স্থানের পাশে ফেলে রাখা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থলে শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের বিষয়টি গোপন রাখতে তাকে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বিকালে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ৫ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিল শিশু সৈকত।
