Logo
Logo
×

সারাদেশ

মাইকে ইন্তেকালের খবর প্রচারকারী নেওয়াজ আলীর নামাজরত অবস্থায় মৃত্যু

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ), প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

মাইকে ইন্তেকালের খবর প্রচারকারী নেওয়াজ আলীর নামাজরত অবস্থায় মৃত্যু

নামাজরত অবস্থায় নিহত নেওয়াজ আলী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় নামাজরত অবস্থায় নেওয়াজ আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) উপজেলার চেচুয়া কেন্দ্রিয় জামে মসজিদে আসরের নামাজ আদায়কালে তার মৃত্যু হয়। 

মৃত নেওয়াজ আলী ওরফে (মাইক নেওয়াজ) উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মৃত ফজর আলীর বড় ছেলে। তার সংসারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। 

নেওয়াজ আলীর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেওয়াজ আলী ছিলেন স্পষ্টভাষী ও সুকণ্ঠের অধিকারী। তিনি স্বেচ্ছায় দীর্ঘদিন ধরে মাইকিংয়ের মাধ্যমে এলাকার মানুষের মৃত্যুর খবর পৌঁছে দেওয়ার কাজ করতেন। বুধবার বাড়ি থেকে বের হয়ে চেচুয়া কেন্দ্রিয় মসজিদে আসরের নামাজ আদায় করতে যান তিনি। পরে মসজিদ নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িপাড়া মসজিদ মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবার।  

নেওয়াজের স্ত্রী বলেন, দুদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। মসজিদে নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম