চট্টগ্রামে সিসিটিভি ক্যামেরা বসানো কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনতে আরও একটি থানাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। নগরীর পাঁচলাইশ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১২৮টি সিসিটিভি ক্যামেরা বসানে হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. শওকত আলী বলেন, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, তেমনি অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদার করা হলে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।
পাঁচলাইশ থানার ওসি আবদুল করিম যুগান্তরকে বলেন, নগরীর দ্বিতীয় থানা হিসেবে পুরো এলাকা সিসিটিভির আওতায় এসেছে। সিএমপি সদর দপ্তর এবং থানা থেকে বসে এলাকা পর্যবেক্ষণ করতে পারবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওসি নিজেও মোবাইল ফোনের মাধ্যমে নজরদারি করতে পারবেন।
এর আগে আবদুল করিম কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে ওই থানা এলাকাও সিসিটিভির আওতায় আনা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

