Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪২.৪৯ শতাংশ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। পরে ভোট গণনা শুরু হয়েছে।

রিটার্নিং অফিস সূত্র জানিয়েছে, পোস্টাল ব্যালট ছাড়াই ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এদিকে ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগের ব্যাপারে কোনো সুরাহা না করারও অভিযোগ করেন। তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল শেষপর্যন্ত ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন। শেষপর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান।

বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আছিয়া খাতুন জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পোস্টাল ব্যালট ছাড়া ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। ভোট গণনা চলছে। শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম