Logo
Logo
×

সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ময়মনসিংহে ১১ দলের কর্মসূচি

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ময়মনসিংহে ১১ দলের কর্মসূচি

জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ময়মনসিংহে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলের ঘোষিত ৫ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে ময়মনসিংহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর চরপাড়া এলাকায় জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ সংরক্ষণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ সনদের বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

একই সঙ্গে গণমানুষের দাবি আদায়ে ১১ দলের ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি শহিদুল্লাহ কাইসার, এনসিপি মহানগরের আহ্বায়ক ডা. সিদ্দিকুর রহমান, এনসিপি জেলা সদস্য সচিব সজিম উদ্দিন, খেলাফত আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ ফারুকী ও সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ খানসহ ১১ দলের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম