Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার কাণ্ড

লাইভে ঘোষণা দিয়ে ঘরে আগুন জালিয়ে আত্মহত্যার চেষ্টা

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

লাইভে ঘোষণা দিয়ে ঘরে আগুন জালিয়ে আত্মহত্যার চেষ্টা

রায়পুরে ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে বিএনপি নেতা সৈয়দ আহাম্মদ নিজের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। পরে গ্রামবাসী ও থানা পুলিশ গিয়ে ওই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলার ৫ নাম্বার চরপাতা ইউপির ৫ নাম্বার ওয়ার্ডের গাছিরগাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চরপাতা ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ আহাম্মদ, তার স্ত্রী ও চার কন্যা অল্পের জন্য প্রাণে বেঁচেছেন।

সূত্র জানায়, সোমবার বিএনপি নেতা সৈয়দ আহাম্মদ ফেসবুক আইডি থেকে লাইভে ঘোষণা দেন ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করবেন। তার মৃত্যুর জন্য দায়ী তার ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল কবিরাজ ও তার ছেলে মো. শাকিল। তারা আমাকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিতে চায়। আমি গত দুদিন বসতঘর থেকে বের হতে পারছি না। কোথাও বিচার পাচ্ছি না।

এ ঘটনায় চরপাতা ইউনিয়ন বিএনপির সম্পাদক বিল্লাল কবিরাজ মোবাইল ফোনে বলেন, আমি কিছুই জানি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম