Logo
Logo
×

সারাদেশ

রাজশাহী মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:০৪ পিএম

রাজশাহী মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে আট মাস বয়সি শিশুটি মারা গেছে বলে জানিয়েছেন মেডিকেলের হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস। তবে শিশু কোন এলাকার তা বলা হয়নি।

এ নিয়ে সরকারিভাবে রাজশাহী মেডিকেল হাসপাতালে মোট ৬৪ জন শিশুর মৃত্যু হলো হামে। আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮ শিশু।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ৯৩৫ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম