তালেবান সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫০ পিএম
টেকনাফ থানা
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর বাসিন্দা মাহমুদ উল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ।
তার বিরুদ্ধে ক্যাম্প থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি টিম ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহ নামের যুবককে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে। তবে তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় আটক দেখিয়ে আজ কক্সবাজারের আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
