Logo
Logo
×

সারাদেশ

আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৪৭ এএম

আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

জরুরি সংস্কারকাজের জন্য সুনামগঞ্জ শহরের সব এলাকায় আজ বুধবার (৬ মে) তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপকেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে।

এজন্য বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সরকারের দুই জন মন্ত্রী ও একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার আগমন উপলক্ষে ৫ মে তারিখের শাট-ডাউন কাজ বাতিল করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম