Logo
Logo
×

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:০০ পিএম

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার বিএনপি নেতা দল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া সালাউদ্দিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে। 

এর আগে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় ওই বিএনপি নেতার বিরুদ্ধে গত ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম