Logo
Logo
×

সারাদেশ

মিথ্যা জিডি করায় বাদীর কারাদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:০১ পিএম

মিথ্যা জিডি করায় বাদীর কারাদণ্ড

চট্টগ্রামে মিথ্যা জিডি করায় এক নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম বিবি মরিয়ম। নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার মো. আলাউদ্দিনের স্ত্রী।

আদালত ও পুলিশ প্রতিবেদন সূত্র জানায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানাধীন হাজী আকরাম আলী মুন্সীবাড়ির জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি জিডি করেন বিবি মরিয়ম। অভিযোগে তিনি দাবি করেন, মোক্তার হোসেন তার দুই ছেলে মো. ফয়সাল উদ্দীন ও ফাহাদ উদ্দীনকে মারধর এবং পরিবারকে হুমকি দিয়েছেন। ‎আদালতের নির্দেশে আকবরশাহ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) এম সাকের আহমেদ ঘটনাটি সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পুলিশের তদন্তে বিবি মরিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রকৃত ভুক্তভোগী মোক্তার হোসেনকে ফাঁসানোর চেষ্টা করায়, আদালত দণ্ডবিধির ২১১ ধারায় মামলাটি আমলে নেন। আদালত ৫ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা করে এ রায় প্রদান করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম