Logo
Logo
×
   

সারাদেশ

সাহায্যের কথা বলে পার্কের পেছনে নিয়ে ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৩৩ পিএম

সাহায্যের কথা বলে পার্কের পেছনে নিয়ে ৭১ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাহায্যের কথা বলে পার্কের পেছনে নিয়ে ৭১ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে তরিকুল ইসলাম (২০) এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে অভিযুক্তকে আটকের পর সোমবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে মেন্দের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় সোমবার সকালে থানায় একটি মামলা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .