Logo
Logo
×
   

সারাদেশ

ঘুমন্ত নারী খুন, তিনজনের মৃত্যুদণ্ড

Icon

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০২ পিএম

ঘুমন্ত নারী খুন, তিনজনের মৃত্যুদণ্ড

চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের সিকদারের চরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে কুপিয়ে হত্যায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার চরফ্যাশন চৌকি আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামিদের মধ্যে আব্দুল মালেক বাবা মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই ধারায় মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়া অপরাধীকে পালাতে সহায়তায় মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সোহাগকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মোহাম্মদ আলম বাচ্চু মেলকারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ কবিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি আজাদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে মজিব নগর ইউনিয়নের শিকদারের চরে বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .