Logo
Logo
×

সারাদেশ

কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
রবিবার ১৪ জুন ২০২৬
পরবর্তী খেলা গ্রুপ বি রাত ১টা
কাতার
কাতার
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
পরবর্তী খেলাসমূহ
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি] ভোর ৪টা
ব্রাজিল
ব্রাজিল
মরক্কো
মরক্কো
মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি] সকাল ৭টা
হাইতি
হাইতি
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর নেতৃত্বে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। 

উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছাত্রলীগ কর্মী হৃদয়ের নেতৃত্বে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের ওপর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে ভুক্তভোগী আবুল কাশেম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।  

এর আগে সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, আবুল কাশেমের সঙ্গে হামলাকারীদের দীর্ঘদিন ধরে জমি-জমাসংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই সোমবার রাতে হৃদয়ের নেতৃত্বে কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম