Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা একেএম মুর্শেদ সজিব। ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে একে এম মুর্শেদ সজিব ( ৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকসা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোর্শেদ সজিব উপজেলার আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতীক নিয়ে আচমিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।  

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনে মুর্শেদ সজিবকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম