Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

রাজশাহীতে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন

রাজশাহীতে আড়াই লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
রবিবার ১৪ জুন ২০২৬
পরবর্তী খেলা গ্রুপ বি রাত ১টা
কাতার
কাতার
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ড
লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
পরবর্তী খেলাসমূহ
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি] ভোর ৪টা
ব্রাজিল
ব্রাজিল
মরক্কো
মরক্কো
মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি] সকাল ৭টা
হাইতি
হাইতি
স্কটল্যান্ড
স্কটল্যান্ড
জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র

এক বছরে আড়াই লাখ গাছ লাগানোর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

বুধবার দুপুরে মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রাসিক জানিয়েছে, মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত ও ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে। প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে আড়াই লাখ গাছ লাগানো হবে।

উদ্বোধন শেষে মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহানগরজুড়ে সবুজায়ন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মহানগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম ছায়েদুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম