Logo
Logo
×

সারাদেশ

যশোরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০৩ পিএম

যশোরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

যশোরে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এদিকে, বাদজোহর যশোর পৌরসভা শ্রমিক দলের আয়োজনে পৌর মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মুহম্মদ ইসহক, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, পৌরসভা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম