Logo
Logo
×
   

সারাদেশ

ছয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম

ছয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবিতে ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বরাবর ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। তবে এতে চিকিৎসা সেবা ‘পুরোপুরি বিঘ্নিত হচ্ছে না’ বলে দাবি তাদের।

আমাদের ছয়টি দফার মধ্যে প্রথম দাবির বিষয়ে কিছুটা আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলোর বিষয়ে কোন প্রতিশ্রুতি মেলেনি। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতি পালন করছি বলে জানান আন্দোলনকারীরা।

তারা জানান, আমরা ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি শুরু করলেও মমেক হাসপাতালের ট্রেইনি ডাক্তাররা দায়িত্ব পালন করছেন। তাই চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও বন্ধ হয়ে যায়নি। তবে দাবি আদায় না হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম