Logo
Logo
×
   

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে জিয়াউদ্দিন (৪৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত সেনা কর্মকর্তা জিয়াউদ্দিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ দক্ষিণপাড়া এলাকার সায়েদ মেম্বারের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস। তিনি জানান, জিয়াউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। এছাড়াও তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। তৎসময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। এ মামলায় জিয়াউদ্দিনের নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে সেনা কর্মকর্তা (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) গ্রেফতার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করেছে। একজন সেনাকর্মকর্তা গ্রেফতার হওয়ায় এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে এমন মামলা হয়েছে। তবে এই মামলায় জিয়াউদ্দিনের নাম নেই তবু তাকে কেন গ্রেফতার করা হয়েছে- এমন প্রশ্ন ভুক্তভোগীর পরিবারের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .