Logo
Logo
×
   

সারাদেশ

মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০৩ পিএম

মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

আলমডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলে রাফিজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি লাল্টুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসপি মোহাম্মদ রুহুল কবীর খান এ তথ্য জানান। শুক্রবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর বাজার থেকে লাল্টুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাল্টু মিয়ার বাড়ি চুয়াডাঙ্গা সদরের শিবপুর গ্রামে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। উপজেলার চিলাভালকী গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে রাফিজ মিয়াকে (১৫) ৫ জুন সন্ধ্যায় কৌশলে ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এরপর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ওইদিন রাতে কিশোর রাফিজকে সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে এবং নির্যাতনের শব্দ শুনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের টাকা না পাওয়ায় একই দিন রাতে লাল্টু মিয়াসহ অন্যান্য আসামি রশি দিয়ে শ্বাসরোধে রাফিজকে হত্যা করে। পরে লাশ অর্জুন খালে ফেলে রেখে যায় তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .